২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে র‌্যাবের এনকাউন্টারে ডাকাত নিহত

ঝিনাইদহ সদর উপজেলার বাগুটিয়া গ্রামের ব্রীজের পাশে র‌্যাবের এনকাউন্টারে মঙ্গলবার ভোরে এক ডাকাত নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2006, 12:33 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নিহত ডাকাতের নাম আলম (৩৫)। সে একই উপজেলার আড়মুখ গ্রামের আফজাল বিশ্বাসের পুত্র।

র‌্যাব জানায়, রাত ৩টার দিকে চার থেকে পাঁচজনের একদল ডাকাত বাগুটিয়া ব্রীজের পাশে রাস্তায় ডাকাতি করছিল। এসময় র‌্যাবের একটি টহল জিপ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে আলম এনকাউন্টারে পড়ে নিহত হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি শার্টারগান, পাঁচ রাউন্ড গুলি, একটি কুড়াল ও একটি রামদা উদ্ধার করেছে।