২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বি’ গ্র“পের শীর্ষস্থান দখলের লড়াইয়ে মাঠে নামবে ইংল্যান্ড ও সুইডেন

২১ জুন জার্মানির কোলোনে সুইডেন ও ইংল্যান্ডের মধ্যেকার ম্যাচের মাধ্যমেই নির্ধারিত হবে বিশ্বকাপ ফুটবলের ‘এ’ গ্র“পের সেরা দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2006, 10:14 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ব্রাজিল, আর্জেন্টিনার মতো ইংল্যান্ড দলও এবার বিশ্বকাপ শিরোপা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। কারণ অতীতের ইংলিশ দলগুলোর চাইতে এই দলটি বেশ শক্তিশালী ও সুসংগঠিত। তাই নিজেদের ফেবারিট হিসেবে প্রমাণ করার জন্য সুইডেনের বিরুদ্ধে ম্যাচটি ডেভিড বেকহ্যামদের জন্য চমৎকার সুযোগ।

তবে অতীত ইতিহাস দেখলে বুঝা যাবে, বিগত ৩৮ বছরের মধ্যে সুইডেনের বিরুদ্ধে কোনও ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড। সুইডেনের বিরুদ্ধে ১৯৬৮ সালে শেষবার ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ১১ ম্যাচ জেতার রেকর্ডটিই এখন অনুপ্রাণিত করছে সুইডিশদের। 

এই ম্যাচের আগে ইংল্যান্ড নিজেদের দু’টি ম্যাচ জিতে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত করেছে। অপরদিকে সুইডেন একটি ম্যাচ ড্র এবং একটি ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠার দ্বারপ্রান্তে অবস্থান করছে। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে এই ম্যাচটি কমপক্ষে ড্র করতে হবে সুইডিশদের।

গত বিশ্বকাপ আসরেও গ্র“প পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১ - ১ গোলে ড্র করে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল সুইডেন। ড্র করে গ্র“পের শীর্ষস্থানও লাভ করেছিল সুইডেন। এবার অবশ্য সেই সুযোগ ইংল্যান্ডের।

ইংল্যান্ডের কোচ সভেন গোরান এরিকসনের জন্য ম্যাচটি অন্যরকম। কেননা নিজ দেশে সুইডেনকে ধরাশায়ী করার জন্য পরিকল্পনা করতে হচ্ছে ইংল্যান্ডের এ সুইডিশ কোচের।

‘বি’ গ্র“পের অপর দু’টি দল ত্রিনিদাদ ও টোবাগো এবং প্যারাগুয়ে ইতোমধ্যেই বিশ্বকাপ আসর থেকে ছিটকে পড়েছে।