২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সার্বিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নের লক্ষ্যে মন্ত্রিসভা সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর খসড়া অনুমোদন করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থি'ত মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর তথ্য বিবরণীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বেগম খুরশীদ জাহান হকের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জ্ঞাপন করে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

বৈঠকে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সকল শ্রেণীর চাকুরি প্রশাসনিক ট্রাইব্যুনালের এখতিয়ারভূক্ত করার লক্ষ্যে প্রশাসনিক বিচার (সংশোধনী) আইন ২০০৬ এর খসড়া অনুমোদন করা হয়।

মন্ত্রিসভার সদস্যগণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবৃন্দ বৈঠকে অংশগ্রহণ নেন।

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।