চাঁদপুরে শিশুর রহস্যজনক মৃত্যু
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া গ্রামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ রোববার একথা জানায়।
নিহত শিশুর নাম আবু সাঈদ (৮)। তার পিতার নাম আবির হোসন।
পুলিশ জানায়, সাঈদ তার বন্ধুদের সাথে শুক্রবার বিকেলে পার্শ্ববর্তী বাড়িতে কাউফল পাড়তে যায়। অন্য বন্ধুরা ফিরে এলেও সাঈদ আর ফিরে আসেনি।
শনিবার রাতে বাড়ির পাশের বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
