কুয়াকাটার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
পটুয়াখালীর মহিপুর আলীপুর ঘাটের ফেরি বিকল হওয়ায় কুয়াকাটার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচেছ।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত থেকে এ পর্যন্ত ফেরির দু’পাশে প্রায় শ’খানেক যানবাহন আটকা পড়েছে এবং কুয়াকাটার পর্যটকদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
ফেরির ইজারাদার আলমগীর মৃধা ফেরি বিভাগের প্রকৌশলীর বরাত দিয়ে বিডিনিউজকে জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে মহিপুর--আলীপুর ঘাটের ফেরিটি যান্ত্রিক ত্র“টির কারণে বন্ধ হয়ে যায়। বুধবার বিকেলের মধ্যে ফেরির মেরামত কাজ শেষ হলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মৎস বন্দর মহিপুর--আলীপুরের মাছ বোঝাই ট্রাকগুলো এখনও আটকা পড়ে আছে।
