বাগেরহাটের বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত, আহত ৩
বাগেরহাট--চিতলমারী সড়কে শিবপুর ইউনিয়ন পরিষদের কাছে মঙ্গলবার দুপুরে বাসের নিচে পিষ্ট হয়ে আনিছ শেখ (২৮) নামে এক পথচারি নিহত হয়েছে। বাসের ধাক্কায় আহত হয় ভ্যানচালক ও দুই যাত্রী।
চিতলমারীর মচন্দপুর থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস একটি রিক্সা ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আনিছকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এলাকাবাসী ধাওয়া করে বাসটি আটক করে চালক ও হেল্পারকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ জানায়, নিহত আনিছ শিবপুর গ্রামের সৈয়দ আলী শেখের পুত্র। আহতরা হচ্ছে-- ভ্যানচালক খায়ের শেখ (৩৫), যাত্রী মিলন শেখ (২৫) ও ফারুক শেখ (২৪)। তাদের চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধৃত বাস চালকের নাম লিয়াকত হোসেন (২৬) ও নাহিদ শেখ (২০)।
তাদের আসামি করে চিতলমারী থানায় মামলা হয়েছে।
