নির্বাচন কমিশনারের বাসা লক্ষ্য করে গুলি, হতাহত নেই
রাজধানীর মোহাম্মাদপুর থানা এলাকায় মঙ্গলবার ভোরে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমানের বাসা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ জানায়, মোহাম্মাদপুরের ৯/২৭ হুমায়ুন রোডের ওই বাসার দোতলা লক্ষ্য করে সন্ত্রাসীরা ভোর সাড়ে ৫ টার দিকে চার রাউন্ড গুলি চালায়। এতে জানালার কাঁচ ভেঙে যায় এবং দেয়ালেও কয়েকটি গুলি লাগে।
এ সময় বিচারপতি মাহফুজ নীচতলায় অবস্থান করছিলেন। গুলি বর্ষণের ঘটনায় কোনো হতাহতর খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
