২০১২ ইউরো আয়োজক ইচ্ছুক দেশগুলোর নিজেদের প্রমাণ করার উপযুক্ত স্থান বিশ্বকাপ আসর
২০১২ ইউরোপীয় চ্যাম্বিপয়নশিপ আসর আয়োজনের বিষয়ে সবচেয়ে বেশি সুযোগ রয়েছে পোল্যান্ড ও ইউক্রেনের। বিশ্বকাপ আসরে ভাল ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করলে তাদের আশা আরও বেগবান হবে বলে জানান পোল্যান্ডের সহকারী ক্রীড়ামন্ত্রী পিওট্রি গ্যাউরন।
গত বছরের শেষের দিকে পোল্যান্ড ও ইউক্রেন যুগ্মভাবে ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ আসরের মনোনয়নের জমা দেওয়ার সময় দায়িত্ব দেওয়া হয় পিওট্রি গ্যাউরনকে।
অপরদিকে ইটালি, ক্রেয়েশিয়া ও হাঙ্গেরি যুগ্মভাবে ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপ আয়োজনের বিষয়ে নিজেদের মনোনয়ন ইউরোপীয় ফুটবল পরিচালনা পর্ষদ উয়েফা’র কাছে জমা দিয়েছে।
এ বছরের ৮ ডিসেম্বর ১২ সদস্যের কমিটি চূড়ান্তভাবে ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ আয়োজকদের বিষয়ে সিদ্ধান্ত নিবে।
গ্যাউরন বলেন, “আমি সকলকে নিশ্চিত করছি, ২০১২ ইউরো আয়োজনের বিষয়ে আমরাই এগিয়ে আছি।”
তিনি আরও বলেন, “আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বি হচ্ছে ক্রোয়েশিয়া ও হাঙ্গেরি। আমরা ফুটবল ভালবাসি। কিন্তু পূর্ব ইউরোপীয় দেশগুলোর জন্য ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবল তার চেয়ে বেশি কিছু। এর মাধ্যমে কর্মক্ষেত্র ও অর্থনীতিতে উন্নয়ন করা সম্ভব হবে।”
এদিকে ইউরোক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ুশ্চেনকো শহরের অলিম্পিক স্টেডিয়ামটির সংস্কার কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেন সংশ্লিষ্টদের।
