চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাবলাবোনা গ্রামে রোববার দুপুরে বজ্রপাতে একজন নিহত হয়েছে।
নিহতের নাম মনসুর আলী। সে ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে মুষলধারে বৃষ্টির সময় ঘরের বাইরে বসে থাকা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
