গভীর রাতে উত্তরায় তিন আদিবাসী যুবক খুন
রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরে বৃহস্পতিবার গভীর রাতে তিন আদিবাসী যুবক খুন হয়েছে। তাদের তিনজনকেই জবাই করে হত্যা করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। তবে তারা স্থানীয় মাইলস্টোন স্কুলের ছাত্র বলে জানা গেছে।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের লাশ উদ্ধারে পুলিশ ও র্যাবের কর্মকর্তারা ঘটনাস্থলে ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে উত্তরা ৬ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের ১৩ নম্বর বাসার ছয়তলার একটি কক্ষে অজ্ঞাত সন্ত্রাসীরা তিন যুবককে খুন করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়।
