২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের জন্য প্রস্তুত জাপান

জার্মানি বিশ্বকাপের জন্য এশিয়ান চ্যাম্পিয়ন জাপান দলের প্রস্তুতি বুধবার শেষ হয়েছে। প্রস্তুতি শেষে জাপান দলের কোচ জিকো বলেছেন, তার খেলোয়াড়রা বিশ্বকাপের জন্য ভালো অবস্থায় রয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 06:57 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

জাপান দল শুক্রবারই জার্মানি উড়ে যাবে। বিশ্বকাপের এফ গ্রুপে ১২ জুন কাইজারস্লটার্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামার আগে স্বাগতিক জার্মানি এবং মাল্টার বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচও খেলবে জিকোর দল।

টোকিওর উত্তরে ফুকুশিমায় সপ্তাহ ব্যাপী অনুশীলন শেষে জিকো সাংবাদিকদের জানান, সবকিছুই পরিকল্পনামাফিক হয়েছে এবং ফুটবলারও ভালো অবস্থায় রয়েছে। তিনি বলেন, আমরা প্রচুর পরিশ্রম করেছি এবং এই পরিশ্রমের ফল বিশ্বকাপে পাওয়া যাবেই।

বিশ্বকাপের গ্রুপে অস্ট্রেলিয়া ছাড়াও জাপানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া। বিশ্বকাপে প্রথম ম্যাচে গাস হিডিংকের গড়া দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ -- ৫ -- ২ ছকেই খেলার পরিকল্পনা রয়েছে জিকোর।

তবে জাপান দলের এই ব্রাজিলিয় কোচ জানিয়েছেন, যেকোন ধরনের পরিস্থিতির জন্য তার দল প্রস্তুত রয়েছে। ইনজুরি কিংবা অনাকাংখিত কোন পরিস্থিতিতে তার কৌশল বদলেও যেতে পারে।