২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী সদর ও রায়পুরায় পৃথক সংঘর্ষে নিহত ১, আহত ২৫

নরসিংদী সদর ও রায়পুরা উপজেলায় মঙ্গলবার এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক দু’টি সংঘর্ষের ঘটনায় একজন  নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। নিহতের নাম আব্দুস সাত্তার (২৫)।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সূত্র জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার দুর্গম চর এলাকা বাশগাড়ী ইউনিয়নের কান্দার পাড়া গ্রামের চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং সালাম মেম্বারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ মামলা ও পাল্টা মামলা চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চেয়ারম্যানের সমর্থকরা মেম্বারের সমর্থকদের বাড়িতে হামলা চালালে টোটাবিদ্ধ হয়ে আব্দুস সালাম নিহত হয়। এছাড়া উভয় পক্ষের ১০জন আহত হয়।

অপরদিকে সকাল সাড়ে ৬টায় নরসিংদী সদর উপজেলার আলোকবালী গ্রামের মিজান মেম্বার ও রাজা মিয়ার গ্রুপের সাথে একই গ্রামের উমর, সালাম ও কাশেম মিয়া গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

এতে টোটাবিদ্ধ হয়ে দুই গ্রুপের ১৫জন আহত হয়।

উভয় সংঘর্ষে আহতদের নরসিংদী সদর হাসপাতাল এবং বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।