দক্ষিণ কোরিয়া সম্পর্কে কথা বললেই দল থেকে বাদ
জার্মান বিশ্বকাপে গ্রুপ প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া সম্পর্কে সাংবাদিকদের সাথে কথা বললেই টোগো বিশ্বকাপ দলের খেলোয়াড়দের উপর নেমে আসতে বহিস্কারের খড়গ। টোগো দলের মিডফিল্ডার জুনিয়র সিনায়া এ তথ্য জানিয়েছেন।
জার্মানিতে টোগো দল হোটেল থেকে বের হওয়ার মুহূর্তে দৈনিক ইলগান স্পোর্টসের সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, দলের কেউ যদি আপনাদের সাথে কথা বলে তাহলে দলের কোচ তাকে মাঠে নামাবেন না। আর এ ব্যাপারে কাউকেই কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
টোগো দলের কোচ হিসেবে রয়েছেন জার্মানির অটো ফিস্টার। বিশ্বকাপের জি গ্রুপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১৩ জুন প্রথম ম্যাচ খেলবে ফিস্টারের দল।
মিডিয়ার পাশাপাশি জাপানী এবং চীনা নাগরিকদের সাথেও কথা বলায় খেলোয়াড়দের ওপর নিষেধাজ্ঞা জারী করেছেন কোচ। কোচের নিষেধাজ্ঞার তালিকায় কোরিয়ান মিডিয়াও রয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি।
জি গ্রুপের অন্য দু’টি দল হচ্ছে ফ্রান্স এবং সুইজারল্যান্ড।
