অবশেষে বিদ্যুত প্রতিমন্ত্রী পদে রদবদল
দেশব্যাপী চরম বিদ্যুত সঙ্কট পরিস্থিতিতে রোববার এক সরকারি আদেশে বিদ্যুত প্রতিমন্ত্রী পদে রদ বদল করা হয়।
সরকারি সূত্র জানায়, বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
অন্যদিকে অর্থ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবীর তালুকদারকে বিদ্যুত মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।
