২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে ১ জন নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার হেমায়েতপুরে শুক্রবার বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের হেমায়েতপুর মোল্লা ফিলিং স্টেশনের সামনে যাত্রীশূণ্য একটি বাসের সাথে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের হেলপার মানিক (২৩) নিহত হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় সাভার থানায় একটি মামলা হয়েছে।