জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধার স্ত্রীর সাহায্যের আবেদন
রাজধানীর ডেমরা এলাকার একজন মুক্তিযোদ্ধার স্ত্রী বুধবার প্রধানমন্ত্রীর কাছে তার এক খন্ড জমি দখলদারীদের হাত থেকে উদ্ধারে সাহায্যের আবেদন জানিয়েছেন।
স্থানীয় এমপি সালাউদ্দিন আহমেদ ওই জমি অবৈধ দখল করে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি।
১৯৯৪ সাল থেকে স্থানীয় এমপি সালাউদ্দিন তার ওই জমি অবৈধভাবে দখল করে আছে বলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভিকটিম নূর জাহান বেগম অভিযোগ করেন এবং জমি ফেরত চাওয়ার কারণে তার ভাইকেও অপহরণ করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, তার ভাই একজন প্রতিবন্দী এবং দিন কয়েক আগে জমি ফেরত দেওয়ার জন্যে এমপিকে অনুরোধ করার পর থেকেই তার ভাই নিখোঁজ রয়েছে।
জমি ফেরত চাওয়ায় এমপি তার ভাইকে গুম করে রেখেছে বলে তিনি ধারণা করছেন।
নূর জাহান বেগম আরও অভিযোগ করে বলেন, জমি ফেরত চাওয়ার কারণে এমপি তাকেও জীবননাশের হুমকি দিচ্ছে।
