কোম্পানীগঞ্জে গাছ চাপা পড়ে কাঠুরিয়া নিহত
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের বাদামতলীতে বুধবার সকালে গাছ চাপা পড়ে এক কাঠুরিয়া নিহত হয়েছে।
নিহত কাঠুরিয়ার নাম আফজাল হোসেন (৪২)। তার বাড়ি ফেনি জেলার বাড়াইপুর গ্রামে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০ টায় বসুরহাট পেশকারহাট সড়কে বন বিভাগের গাছ কাটার সময় আফজাল গাছের নিচে চাপা পড়ে।
