২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে ডেমরায় বিদ্যুত অফিসে হামলা, ব্যাপক ভাঙচুর

রাজধানীর ডেমরা থানার মানিকনগর এলাকায় মঙ্গলবার রাতে বিক্ষুব্ধ জনতা বিদ্যুত অফিসে হামলা ও ব্যাপক ভাঙচুর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 10:47 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই মানিকনগরে চরম বিদ্যুত সঙ্কট চলছে। বিদ্যুত না থাকায় পাম্পগুলোও ঠিক মতো চলছে না। ফলে ওই পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

এ অবস্থায় বিক্ষুব্ধ মানিকনগরবাসী মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এলাকায় মিছিল বের করে। মিছিল নিয়ে তারা স্থানীয় বিদ্যুত অফিসে হামলা ও ব্যাপক ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, প্রায় আধা ঘন্টার ভাঙচুরে অফিসের বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্থ হয়।

ঘটনার পর থেকে বিদ্যুত অফিসের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।