২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ম্যাক্সি চালক নিহত

ঢাকা-নবাবগঞ্জ সংযোগ সড়কে শুক্রবার সকালে একটি ম্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ম্যাক্সির চালক নিহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

তবে দুর্ঘটনায় আরোহীদের কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে নবাবগঞ্জ যাওয়ার পথে সকাল ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ম্যাক্সি চালক আনোয়ার হোসেন (২০) নবাবগঞ্জ উপজেলার নূর মিয়ার ছেলে।

নিহতের আত্মীয়--স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের গ্রাম বকতারপুরে নিয়ে যায় বলে পুলিশ জানায়।