২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জলদস্যুদের হামলায় ১০ জেলে আহত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু এলাকার মেঘনা নদীতে জলদস্যু বাহিনী বুধবার রাতে হামলা চালিয়ে ১০ জেলেকে কুপিয়ে আহত করে এবং জাল, মাছসহ আটটি ট্রলার ছিনিয়ে নিয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 11:28 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

জেলেরা জানায়, গুরুতর আহত দুই জেলেকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। আহত মাঝিরা জানায়, জলদস্যু আলাউদ্দিন ও কালা জসিম বাহিনী পুনরায় সংগঠিত হয়ে এ হামলা চালিয়েছে।

এব্যাপারে জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।