২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি’র এহসার সদস্য এনায়েত উল্লাহ আবারও ৭ দিনের রিমাণ্ডে

জেএমবি’র এহসার সদস্য এনায়েত উল্লাহ জুয়েলকে আবারও সাত দিনের পুলিশ রিমাণ্ডে নেওয়া হয়েছে। ঢাকার সিএমএম আদালতে বুধবার শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মামুন আল রশিদ এই এ রিমান্ড মঞ্জুর করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

১৭ আগস্ট নিউ মার্কেটের ৪ নং গেটে বোমা বিস্ফোরণ মামলায় আটককৃত জুয়েলকে ডিবি ইন্সপেক্টর মসিহুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ডে চাইলে আদালত তাকে সাত দিনের রিমা- দেন।

এর আগে এনায়েত উল্লাহ জুয়েলকে শেরাটন হোটেলের সামনে বোমা হামলার অভিযোগে সাত দিন রিমান্ডে নেওয়া হয়।

এরআগে নিউমার্কেটের গেটে বোমা বিস্ফোরণের অপর দুই আসামি জেএমবি’র এহসার সদস্য সালাহউদ্দিন ও হাফেজ মাহমুদকে গত ৬ মে সাত দিনের রিম নেওয়া হয়।