২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস চুরির অভিযোগে চট্রগ্রামে ৫ টি হোটেলের সংযোগ বিছিন্ন

বিপুল পরিমান গ্যাস চুরির অভিযোগে রোববার চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)’র একটি ভ্রামমান আদালত বন্দর এলাকার তিনটি হোটেলের গ্যাস সংযোগ বিছিন্ন করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সিপিএ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে আদালত অভিযানকালে হোসপাইপ লাগিয়ে বছরের পর বছর ধরে অবৈধ চুলা ব্যাবহারের দায়ে হোটেলগুলোর মিটার জব্দ করে এবং গ্যাস সংযোগ বিছিন্ন করে দেয়। 

বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড (বিজিএসএল) এ হোটেলগুলোতে গ্যাস সরবরাহ করে। সংযোগ বিছিন্ন করা হোটেলগুলো হলো মেসার্স হোটেল জামান, হোটেল দরবার, হোটেল আলী, হোটেল নূর-ই-আজমী  এবং হোটেল ওরিয়েন্ট।

তবে গ্যাস চুরির দায়ে শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণের জন্য বর্তমানে কোন আইন না থাকায় জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ গ্যাস ব্যাবহারকারী হোটেল মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক কোন ব্যাবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।