২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি'তে সূর্যসেন - জিয়া হলে ছাত্র সংঘর্ষ, আহত ১৫ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন ও জিয়াউর রহমান হলের দুই গ্রুপের সংঘর্ষে শনিবার সকালে অন্তত ১৫ জন ছাত্র আহত হয়। সংঘর্ষে উভয় গ্রুপ লাঠিশোটা, হকি স্টিক ও চাপাতি ব্যবহার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 12:39 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

প্রত্যক্ষদর্শি ও হাসপাতাল সূত্র জানায়, প্রথম বর্ষের একজন ছাত্রের এখতিয়ারের বাইরে ক্লাস করা নিয়ে সংঘর্ষের সূত্রপাত। এ নিয়ে ওই দুই হলের ছাত্রদের মধ্যে প্রথমে সকাল ১১ টার দিকে কথা কাটাকাটি, পরে হাতিহাতি ও সংঘর্ষ বাধে। সংঘর্ষকারী সকলেই ছাত্রদলের সদস্য।

চাপাতির ঘায়ে গুরুতর আহত প্রথম বর্ষের ছাত্র অমিত তরফদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বেশ কয়েকজন আহত ছাত্রকে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।

প্রায় ১৫ মিনিট পরে সূর্যসেন ও জিয়া হলের পরিস্থিতি শান্ত হয়ে আসে। উভয় হলে পুলিশ মোতায়েন করা হয়েছে।