২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মৃতের সংখ্যা ৭ জনে উন্নীত

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় বজ্রপাতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। একই সময় বয়ে যাওয়া ভয়াবহ কালবৈশাখী শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলার বহু কাঁচা ঘর-বাড়িসহ ধান ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

ঝড়ে মহদিপুরে বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইনের তিনটি টাওয়ার ভেঙ্গে পড়ায় বুধবারও চাঁপাইনবাগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়নসহ গোটা শিবগঞ্জ উপজেলায় বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মঙ্গবলার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে বিকট শব্দে একাধিকবার বজ্রপাতের ঘটনা ঘাটে। এতে শিবগঞ্জ উপজেলায় দুই শিশুসহ পাঁচজন এবং সদর উপজেলার এক শিশু ও একজন মহিলার মৃত্যু হয়। নিহতরা হচ্ছে, শিবগঞ্জের একবরপুরের মঞ্জুর হোসেনের ছেলে খাইরুল ইসলাম (৩০), রশিয়া গ্রামের এরফান আলীর ছেলে মাসুদ (১০), রসুল চকের এসাহাক আলীর ছেলে এম হোসেন (২১), সেলিমাবাদের চাঁদ আলীর স্ত্রী রেখা (৩২), রসুলপুর গ্রামের আব্দুল লাতিফের মেয়ে ডলি (১২), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের কায়েস আলীর স্ত্রী লাইলী (২৬) ও তার মেয়ে রোকসানা (১০)। বজ্রপাতের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।