২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি. চৌধুরীর বারিধারার বাসায় রহস্যজনক অগ্নিকাণ্ড

বিকল্প ধারার প্রধান এবং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবনে রোববার ভোরে এক রহস্যজনক অগ্নিকা-  ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 05:04 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

অগ্নিকা-ে বি. চৌধুরী এবং তার ছেলে সাংসদ মাহী বি. চৌধুরীর শয়নকক্ষসহ তিনটি কক্ষে আগুন লাগে।

সূত্র জানায়, বি. চৌধুরী ও তার স্ত্রী, মাহী বি. চৌধুরী এবং তার স্ত্রী ও ছেলে অগ্নিকা-ের এই মৃত্যু ফাঁদ থেকে কোনো রকমে প্রাণে বাঁচতে সক্ষম হন।

বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী ওই ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেন।

সাবেক রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা জানান, ভোর ৫ টার দিকে দ্বিতীয় তলায় অবস্থিত বি. চৌধুরী এবং তার ছেলের শয়নকক্ষে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। বাড়ির নিচতলার ড্রয়িংরুমও আগুনে পুড়ে যায়।

মাহীর স্ত্রী লোপা সাংবাদিকদের জানান, তারা বিষাক্ত গ্যাসের গন্ধ পেয়েছেন।  কোনোভাবেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় নি।

তিনি জানান, গৃহপরিচারিকা জ্যোৎøার চিৎকারে তারা ঘুম থেকে উঠে দেখতে পান আগুন ড্রইং রুম ও সাবেক রাষ্ট্রপতির একটি শয়নকক্ষে ছড়িয়ে পড়েছে।

তিনি আরো জানান, সাবেক রাষ্ট্রপতি পূর্বদিকের ওই শোবার ঘরটিই সাধারণত ব্যবহার করেন। কিন্তু সৌভাগ্যক্রমে তিনি পশ্চিম দিকের শোবারটি ব্যবহার করায় কোনো অঘটন ঘটেনি।

বাসার দারোয়ান ও গৃহ পরিচারিকাদের ভাষ্যমতে, বাসার নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত পাঁচজন রক্ষীদের মধ্যে পুলিশ কনেস্টবল মাসুদ প্রথম অগ্নিকা-ের ঘটনা জানতে পারেন।

কনেস্টবল মাসুদ সাংবাদিকদের বলেন, আমি বাসার জানালায় ও ড্রইং রুমে আগুন দেখতে পেয়ে ইন্টারকমে ঘটনাটি গৃহপরিচারিকা জ্যোৎøাকে জানাই।

অগ্নিদুর্ঘটনার খবর পেয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও নজিবুল বশার মাইজভাই-ারি ঘটনাস্থল পরিদর্শন করেন।