২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মনবাড়িয়ায় পিতার হাতে পুত্র খুন

ব্রাহ্মনবাড়িয়া সরাইলের বিশুতারা গ্রামে পিতার হাতে পুত্র নিহত হয়েছে। পুলিশ শুক্রবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 01:45 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

নিহতের নাম সোহেল (৫)।

পরিবারিক সূত্রে জানা যায়, পিতা ফুল হোসেন বৃহস্পতিবার রাতে সোহেলকে বাড়ি থেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বস্তায় ভরে বোয়ালিয়া খালে ফেলে রাখে।

খবর পেয়ে পুলিশ শুক্রবার বস্তাবন্দি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ জানায়, দাম্পত্য কলহের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। এ ব্যাপারে সরাইল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।