কুষ্টিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
কুষ্টিয়া ভেড়ামারার বিত্তিপাড়ায় ঘোড়েশাহ মাজারে বৃহস্পতিবার রাতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনায় ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাপ্তাহিক ওরশের দিনে মাজার এলাকায় জুয়ার বোর্ড বসানো নিয়ে সাতবাড়িয়া গ্রামের ফকিরের ছেলে বাবু’র সাথে মাজার কমিটির সদস্যদের সংঘর্ষ বাঁধে।
এ সংঘর্ষ সাতবাড়িয়া, মন্ডলপাড়া এবং বিত্তিপাড়া এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে এলাকাবাসী জানায়।
আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
