২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সেন্ট্রাল সাব স্টেশনে অগ্নিকান্ড: ১০ লক্ষাধিক টাকার ক্ষতি, দুটি জেলা দেড় ঘন্টা অন্ধকারে

খুলনা মহানগরীর দৌলতপুরের বিদ্যুৎ বিভাগের সেন্ট্রাল সাব স্টেশনের সুইচ রুমে মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকা-ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 08:34 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

সূত্র জানায়, রাত পৌঁনে ৩টায় খুলনা সাতক্ষীরা জোনের দৌলতপুর থানার নতুন রাস্তা এলাকার ১৩২/৩৩ কেভি সেন্ট্রাল সাব স্টেশনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সুইচ রুমে ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে। সাথে সাথে খুলনা ও সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং অন্ধকারে ডুবে যায় দুটি জেলার বি¯তৃত এলাকা।

অগ্নিকান্ডের খবর পেয়ে খুলনা, দৌলতপুর ও খালিশপুর ফায়ার সার্ভিসের ৯ টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এ ছাড়া র্যাব, বিডিআর, পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা যৌথ ভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ভোর রাত সোয়া ৪টায় ডিষ্টিংগুইসার (এবিসি) ও সিও-২ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়।

সুইচ রুমে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।