২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় কালবৈশাখী ঝড়ে নিহত ১, শতাধিক কাঁচা ঘড় বাড়ি বিধ্বস্ত

ভোলার বোরহান উদ্দিন উপজেলার হাসান নগরে সোমবার গভীর রাতে কালবৈশাখী ঝড়ের আঘাতে মাটি চাপা পড়ে আজগর (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

এসময় কমপক্ষে শতাধিক কাঁচা ঘড় বাড়ি বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আজগর সোমবার মাছ ধরার জন্যে মেঘনা নদীতে যাওয়ার পর ঝড়ের কারণে স্থানীয় বেড়ি বাঁধে আশ্রয় নেন। এসময় ঝড়ের তীব্রতায় গাছ ভেঙ্গে ও মাটিচাপা পড়ে তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে অন্য জেলেরা ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

এদিকে অপর ঘটনায় সোমবার সন্ধ্যায় লালমোহন উপজেলার মধ্য পেস্কার হাওলা গ্রামে কালবৈশাখী ঝড়ের আঘাতে গ্রামের প্রায় শতাধিক কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়।