বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে
বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশেও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবারের স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছে ‘একযোগে কাজ করি স্বাস্থ্যবান জাতি গড়ি’।
দিবসটি উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করছে।
এসব কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা-সভা, র্যালী, স্কুলের শিশুদের জন্য স্বাস্থ্য বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।
