২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের নয়জন অগ্রগামী নারীকে সম্মাননা প্রদান

ফরিদপুরের নয় অগ্রগামী নারীকে স্ব--স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা রাসিন বৃহস্পতিবার বিকেলে সম্মাননা প্রদান করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 07:21 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

স্থানীয় একটি হোটেলের হলরুমে এই সম্মাননা প্রদান করা হয়। উন্নয়ন প্রতিষ্ঠান ‘বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক এ্যাঞ্জেলা গোমেজ অগ্রগামী নারীদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. নাসিরউদ্দিন খান এবং বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুর জলিল, পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাহাতাব আলী।

অধ্যক্ষ আফতাফ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ কামাল আতাউর রহমান, রাসিন’র নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, সমাজকর্মী শাহ আলম মুকুল, সংস্কৃতি কর্মী জিল্লুর রহমান জাহিদ।

সম্মাননা লাভকারী ওই নয়জন হচ্ছেন-শহীদ জননী রাবেয়া আহমেদ (শিক্ষা ও সাহিত্য), ফাতেমা জাহেদ (স্বাস্থ্য সেবা ও নারীর ক্ষমতায়ন), লায়লা চৌধুরী (নারী শিক্ষা), হাজেরা বিবি (লোকসঙ্গীত), অঞ্জলি বালা (সাংস্কৃতিক সংগঠক), রুশেমা ইমাম (খানম) (নারী শিক্ষা ও আর্থ--সামাজিক উন্নয়ন), সুশীলা বালা সাহা (ধাত্রী সেবা), সরস্বতী রানী সিকদার (জীবন সংগ্রাম) এবং ডা. হাসনা হেনা (চিকিৎসা সেবা)।