২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের মিছিলে বিএনপি ক্যাডারদের হামলায় ২৫ জন আহত

লক্ষ্মীপুরের রামপুরে রোববার সকালে আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের মিছিলে বিএনপি সন্ত্রাসীরা দফায় দফায় হামলা চালিয়েছে। এসব হামলায় কমপক্ষে ২৫ জন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2006, 05:04 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে স্থানীয় উপজেলা স্মৃতিসৌধে যাওয়ার পথে পুরাতন আদালত ভবন ও তাজমহল সিনেমা হলের সামনে বিএনপি ক্যাডাররা দফায় দফায় এসব হামলা চালায়। এতে আওয়ামী লীগের ২৫ জন নেতা কর্মী আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ক্যাডাররা এসময় আওয়ামী লীগ নেতাদের দুটি মোটর সাইকেল ও বেশ কয়েকটি দোকান ভাংচুর করে।