চাঁদপুরে ট্রাক উল্টে যুবকের মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তি কালিয়া পাড়ায় বৃহস্পতিবার সকাল সোয়া সাতটায় একটি গরুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই আব্দুল করিম (২৫) নামে এক যুবক নিহত হয়। সে যশোরের পুটখালী গ্রামের রমজান আলীর ছেলে।
সূত্র জানায়, যশোর থেকে ভারতীয় গরুবোঝাই ট্রাকটি (যশোর ট - ১৪৭৪) লক্ষ্মীপুরের রামগতি যাওয়ার পথে দুর্ঘটনায় কবলিত হয়।
