চট্টগ্রামে র্যাব ২টি এ কে ৪৭ রাইফেল, প্রচুর গুলি উদ্ধার, ২ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব), আটককৃত দুইজন শীর্ষ সন্ত্রাসীর স্বীকারোক্তি অনুযায়ী চট্টগ্রাম শহরের ফটিকছড়ি উপজেলা থেকে শনিবার রাতে দুইটি অত্যাধুনিক একে-৪৭ রাইফেল, তিনটি ম্যাগাজিন, ১৯৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
র্যাব ৭ এর একটি বিশেষ দল মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী খুন এবং ডাকাতির আসামী জামাল এবং নাসেরকে শহরের পতেঙ্গার কাঠঘর থেকে থেকে শনিবার বিকেল ৪টার সময় গ্রেফতার করে।
র্যাবের দলটি গ্রেফতারকৃত দুইজনকে সাথে নিয়ে রাত ৮টায় ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের নোয়াপাড়ার বাড়ি থেকে দুইটি একে-৪৭ রাইফেল, তিনটি ম্যাগাজিন ও ১৯৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
