২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর চারঘাটে নৌকাডুবি: ১ জনের মৃত্যু

রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবিতে একজনের সলিল সমাধি হয়েছে। এ ঘটনায় অপর একজন নিখোঁজ রয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 09:54 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

স্থানীয় ও ফায়ার ব্রিগেড সূত্র জানায়, শনিবার বিকেলে নদীর অপর পাড় থেকে ১৭ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা টাঙ্গন ঘাটে আসার পথে, মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে ১৫ জনকে জীবিত উদ্ধার এবং রাত ৮ টার দিকে রাজ্জাক নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। নিখোঁজ একজনের সন্ধানে রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।