২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবকের লাশ উদ্ধার

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পুলিশ ফাঁড়ির সামনে সেনাবাহিনী এলাকার ভিতর একটি বড়ই গাছে ঝুলন্ত অবস্থায় বুধবার সকালে সাভার থানা পুলিশ অজ্ঞাত এক যুবকের লাশ (২৫) উদ্ধার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2006, 12:26 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয়রা যুবকের লাশটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়ার পর পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, নিহতের পকেটে সুন্দরবহন পরিবহনের একটি টিকিট মংলা হতে ঢাকা তারিখ ১৬-২-০৬ এবং জেলা লালমনিরহাট, থানা বালিগঞ্জ ইউনিয়ন মাদাটী লেখা একটি কাগজ পাওয়া গেছে।