বরগুনার আমতলীতে গৃহবধূকে বিষ খাইয়ে হত্যা
বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ ঝাড়াখালী গ্রামে গৃহবধূ রোকসানা আক্তারকে (২১) সোমবার রাতে কৌশলে চালের গুঁড়ার সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে রোকসানার স্বামী রিক্সাচালক বাদলের অনুপস্থিতিতে ভাসুর হারুন, দেবর সুলতান ও জা মোর্শেদা মিলে কৌশলে বিষ খাওয়ায়। মুমূর্ষু অবস্থায় রাত ১২টার দিকে তাকে আমতলী হাসপাতালে নিয়ে আসার পর সে মারা যায়।
