২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে প্রথমবারের মত একুশের প্রভাত ফেরি

জাপানের রাজধানী টোকিওতে মঙ্গলবার প্রথমবারের মত বাংলা ভাষা ভাষীরা গভীর শ্রদ্ধার সাথে অমর একুশে শহীদ দিবস পালন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 03:45 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা করার দাবিতে বেশ কয়েকজন শহীদ হন। সারা বিশ্বে এই দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করা হয়।

একুশের প্রথম প্রহরে জাপানে বাংলাদেশী দূতাবাসসহ বাংলা ভাষা ভাষীরা প্রভাত ফেরীর আয়োজন করে।

টোকিওর ইকেবুকেরো নিশিগুচি পার্কে নির্মিয়মান শহীদ মিনারের সামনে নির্মিত অস্থায়ী বেদিতে এই প্রথমবারের মত প্রভাত ফেরীর মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

ডেপুটি মেয়র, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলামআনুষ্ঠানিকভাবে শহীদ বেদিতে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শত কন্ঠ একসাথে গেয়ে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।