২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে আমেরিকান বন্দুকসহ চরমপন্থি ক্যাডার গ্রেপ্তার

যশোরের চৌগাছা উপজেলার আন্দুলিয়া বাজার থেকে আমেরিকার তৈরি একটি বন্দুকসহ নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন জনযুদ্ধের এক ক্যাডারকে গ্রেপ্তার করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 04:39 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

গ্রেপ্তারকৃতের নাম শামসুল হক। সে উপজেলার আন্দুলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে আন্দুলিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান জানান, ধৃত শামসুল হক নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক ক্যাডার। ভারত সীমান্তবর্তী আন্দুলিয়া, রামকৃষ্ণপুর, বর্ণি, দৌলতপুর অঞ্চলে সম্প্রতি জনযুদ্ধের তৎপরতা বেড়ে গেছে।