২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জেলে-জলদস্যু সংঘর্ষে ২ জলদস্যু নিহত, আহত ৫ জেলে

ভোলায় তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর কেওড়ার চর এলাকায় বৃহস্পতিবার দুপুরে জলদস্যু ও জেলেদের মধ্যে সংঘর্ষে দুই জলদস্যু নিহত ও পাঁচজন জেলে আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জেলেরা জানায়, দুপুর ৩টার দিকে জলদস্যু বাচ্চু বাহিনীর ভাই ফজলু বাহিনী সিদ্দীক মাঝির ট্রলারে হামলা চালায়। এ সময় ট্রলারের মাঝিরা ওলী ও আইয়ুব মাঝির ট্রলারের মাঝিদের সহায়তায় জলদস্যুদের প্রতিরোধের চেষ্টা করে। এক পর্যায়ে জলদস্যুরা পালিয়ে যাবার চেষ্টা করলে জেলেরা তাদের ঘিরে ফেলে এবং দস্যুদের আনা দা-কুড়াল দিয়েই আক্রমণ চালায়।

এ ঘটনায় দুই জলদস্যু মেঘনায় ডুবে যায়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

আহত মাঝিলা হল: সিদ্দিক (৩৫), ওলী (৩০), আইয়ুব (৩২), কালাম (২৮), জাফর (২৭)। তজুমদ্দিন থানার ওসি রবিউল ইসলাম জানান, তিনি এই সংঘর্ষের ঘটনা শুনলেও কোন প্রকার হতাহতের খবর পাননি।