২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দুই সন্তানের জননী খুন

সদর উপজেলার মঠখোলা এলাকায় বৃহস্পতিবার সকালে দুই সন্তানের জননী মরিয়ম (৩০) খুন হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 11:58 AM

Updated : 26 Apr 2022, 04:09 PM

পুলিশের ধারণা স্বামী ইউনুসই (৪০) মরিয়মকে হত্যা করেছে। পুলিশ পালিয়ে যাওয়ার সময় ইউনূসকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে সকাল ৯টার দিকে ইউনুস তার স্ত্রী মরিয়মকে দা দিয়ে জবাই করে হত্যা করে।

এ হত্যাকাণ্ডের পর পুলিশ সুপার ওবায়দুর রহমান ও সদর এসপি (সার্কেল) আশ্রাফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।