২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বাদীকে অপহরণের ৬ ঘণ্টা পর উদ্ধার

মামলা করার কারণে কিশোরগঞ্জে সোমবার বিকালে আসামী পক্ষের লোকজন বাদীকে অপহরণের ৬ ঘণ্টা পর পুলিশ তাকে উদ্ধার করেছে। এ সময় গ্রেফতার করা হয়েছে একজনকে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বাজিতপুর উপজেলার জাফরপুর গ্রামের মো. ছেনু মিয়া ৩০ অক্টোবর ওসমান গণি, বাচ্চু মিয়া, জাকিরসহ নয়জনকে আসামী করে চুরি, অনধিকার প্রবেশ, হামলা, ক্ষতিসাধন ও শ্লীলতাহানির অভিযোগে বাজিতপুর থানায় মামলা করেন।

মঙ্গলবার মামলার নির্ধারিত তারিখে কিশোরগঞ্জ আদালতে কাজ শেষে ফেরার সময় বিকাল সাড়ে ৪ টার দিকে লতিবাবাদ বাসস্টেশন থেকে আসামীরা একদল ছেনু মিয়াকে অপহরণ করে। সন্ধ্যায় বাদীর মেয়ে সেলিনা আক্তারের মোবাইলে ফোন করে তারা দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় ছেনু মিয়ার চাচাতো ভাই মজনু মিয়া কিশোরগঞ্জ থানায় একটি এজাহার করে। পরে পুলিশ অভিযান চালিয়ে রাত ১০টার দিকে সদর উপজেলাধীন কাতিয়ার চর গ্রাম থেকে অপহৃতকে উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় বুলবুল নামের একজনকে।

পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। অপহরণের অভিযোগে কিশোরগঞ্জ থানায় মামলা হয়েছে।