২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে অপহরণের দায়ে একজনের যাবজ্জীবন

বাগেরহাটে একটি অপহরণ মামলায় আদালত সনৎ মিত্র (৩৫) নামের এক যুবককে বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 10:26 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বাগেরহাট নারী শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. আতাউর রহমান এই রায় দেন। অভিযুক্ত সনৎ পলাতক।

মোল্লাহাট উপজেলার মোল্লারকুল গ্রামের সনৎ অজ্ঞাত পরিচয়ের কয়েকজনের সহযোগিতায় ২০০১ সালের ১ নভেম্বর একই গ্রামের সুব্রত মণ্ডলের স্ত্রী কল্পনা মণ্ডল (২০) কে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় কল্পনার স্বামী সুব্রত সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

গত ৫ বছরেও পুলিশ কল্পনাকে উদ্ধার অথবা আসামী সনৎকে গ্রেফতার করতে পারেনি।