যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮
যশোর-বেনাপোল সড়কের লাউজানিতে শুক্রবার যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই ব্যক্তি নিহত এবং আটজন আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত শিশুটির (৪) পরিচয় পাওয়া যায়নি। অপরজন হলেন আসমা খাতুন (৩২)। হাসপাতালে ভর্তির পর বিকেলে তিনি মারা যান। তার বাড়ি যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামে।
অন্য আহতরা হলেন নিহত আসমা খাতুনের মেয়ে পাপিয়া (২), ওলিয়ার, খায়রুল, পারুল, ইউসুফ এবং অজ্ঞাত আরও তিন ব্যক্তি। তাদের পরিচয় পাওয়া যায়নি। আহত পাপিয়ার অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে যশোরমুখী বাসটির সাথে বেনাপোলগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তবে বিস্তারিত জানা যায়নি।
