২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলার মীর্জাগঞ্জ উপজেলায় রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় মো: মোশাররফ হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2006, 12:21 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

তিনি অগ্রণী ব্যাংকের মীর্জাগঞ্জ শাখার সেকেন্ড অফিসার ছিলেন।

মীর্জাগঞ্জ থানা সূত্র জানায়, সকাল পৌনে ৯টার দিকে উপজেলার গাবতলা ব্রিজ পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের লাশ উদ্ধার করে মীর্জাগঞ্জ থানায় নেওয়া হয়েছে।