জাবিতে ভর্তি পরীক্ষা রোববার শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৬-০৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির লিখিত পরীক্ষা রোববার শুরু হবে। এবার প্রতিটি আসনের বিপরীতে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছে।
প্রশাসনিক সূত্র জানায়, ১৩শ আসনের বিপরীতে প্রায় ৫৪ হাজার আবেদনপত্র জমা পড়েছে। রোববার থেকে ২০ নভেম্বর পর্যন্ত ক ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ),২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ঘ ইউনিট (জীব বিজ্ঞান অনুষদ), ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত গ ইউনিট (কলা অনুষদ) এবং ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত খ ইউনিট (সমাজ বিজ্ঞান অনুষদ) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয়ের সয বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের ডীন অফিস এবং www.juniv.edu ওয়েবসাইটে আসন বন্টন জানা যাবে। প্রতিদিন মোট ৫ পাঁচ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল ২০০৭ এর ১৮ জানুয়ারি প্রকাশ করা হবে।
