বাড্ডায় হামলায় নিহত ১
নগরীর বাড্ডা থানা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে সন্দেহভাজন সন্ত্রাসীদের হামলায় একজন নিহত ও তার বাবা গুরুতর আহত হয়েছেন।
নিহতের নাম মানিক চন্দ্র সরকার (২০)।
প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে বালুর মাঠ এলাকার আহমেদিয়া টেকে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে মানিক ও তার বাবা সুনীল চন্দ্র সরকারকে এলোপাতাড়িভাবে আঘাত করে।
এলাকাবাসী ও পুলিশ গুরুতর আহত অবস্থায় বাবা ও ছেলেকে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করলে শুক্রবার ভোরে মানিক মারা যায়।
এরা দুজনই কৃষি কাজের সাথে জড়িত ছিলেন।
ওই হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
তবে পুলিশের ধারণা, মাদকাসক্ত ছিনতাইকারীরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।
