কেএম হাসান দায়িত্ব নিলেই দেশ অচল করে দেবে ১৪ দল
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে কে এম হাসান দায়িত্ব নেওয়ার পরই দেশ অচল করে দেবে ১৪ দল।
শুক্রবার সকালে আওয়ামী লীগের থানা পর্যায়ের কর্মীসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল শনিবার পল্টন ময়দানের দখল নিতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আমীর হোসেন আমুর সভাপতিত্বে এ সভায় আবদুল জলিল আরো বলেন, শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভাষণের পরপরই সবাই রাস্তায় নেমে আসবে এবং জোট সরকারের বিরুদ্ধে শ্লোগান দেবে।
ওই কর্মীসভায় কে এম হাসান দায়িত্ব নিলেই যেন, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর ও খুলনা বিচ্ছিন্ন করে সারা দেশকে অচল করে দিতে ১৪ দলের নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে।
