২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চের ধাক্কায় একজন নিহত

বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে রোববার ভোরে ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সানোয়ারা বেগম (৪৫) মারা যান।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 12:40 PM

Updated : 07 Jul 2022, 02:01 PM

নিহতের স্বামী চান্দু মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, রোববার ভোরে তার স্ত্রী শাহীদূত লঞ্চ থেকে বানারীপাড়া লঞ্চঘাটে নামে। পরে নৌকায় উঠলে সন্ধ্যা নদীর পূর্ব পাড়ে যাওয়ার সময় লঞ্চটির সাথে নৌকার ধাক্কা লাগে। সানোয়ারা বেগম নৌকা থেকে পড়ে গিয়ে লঞ্চের পাখার সাথে পেঁচিয়ে হাত এবং মাথায় মারাত্মক আঘাত পান।

স্থানীয় লোকজন উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সানোয়ারা বেগমের মৃত্যু ঘটে।

নিহতের স্বামী একটি মামলা দায়ের করেছেন।