কামরাঙ্গীরচরে বিদ্যুৎ কার্যালয় ভাংচুর
অব্যাহত বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সোমবার রাতে কামরাঙ্গীরচরে একটি বিদ্যুৎ কার্যালয় ভাংচুর করেছে।
এসময় পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে তারা পুলিশের একটি গাড়ি ভাংচুর করে। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে তারা বিক্ষোভও করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে শতাধিক বিক্ষুব্ধ লোক রাস্তায় নেমে আসে এবং কুমিল্লাপাড়া মাতব্বরের বাজার এলাকায় বিদ্যুৎ কার্যালয় ভাংচুর করে।
এসময় বিক্ষোভকারীরা কার্যালয়ের দরজা-জানালাসহ মূল্যবান বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।
